ম্যাচের শুরু থেকেই মালদ্বীপকে কোণঠাসা করে রেখেছিল বাংলাদেশ। কিন্তু গোল পাওয়ার পর আধিপত্য ধরে রাখতে পারল না তারা! উল্টো ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরার স্বস্তি নিয়ে বিরতিতে গেল মালদ্বীপ। দ্বিতীয়ার্ধের শেষ দিকে নাটকীয় মোড় নিল। স্পট কিক থেকে ব্যবধান বাড়ালেন তপু বর্মন। ব্যর্থতার বৃত্ত ভেঙে ১৮ বছর পর মালদ্বীপকে হারানোর উচ্ছ্বাসে মাতল বাংলাদেশ।
শনিবার (১৩ নভেম্বর) শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ট্রফিতে মালদ্বীপকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। জামাল ভূইয়া দলকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান মোহামেদ উমাইর। ৮৭তম মিনিটে স্পট কিক থেকে জয়সূচক গোলটি করেন তপু।
বিস্তারিত আসছে...